আলোকিত অতীত আমাদের পাথেয়, সমৃদ্ধ ভবিষ্যৎ আমাদের লক্ষ্য

দারুল উলুম কুতুবখালী darul uloom kutubkhali

আলোকিত অতীত আমাদের পাথেয়, সমৃদ্ধ ভবিষ্যৎ আমাদের লক্ষ্য

আলোকিত অতীত আমাদের পাথেয়, সমৃদ্ধ ভবিষ্যৎ আমাদের লক্ষ্য

আনসার কাফেলা

আনসার ঐসব সাহাবায়ে কেরামগণ কে বলা হয়, যারা রাসূলে আকরাম সা. ও মুহাজির সাহাবাদেরকে মদীনায় উষ্ণ অভিনন্দন জানিয়ে বরণ করেছেন। তাদের খাবার দাবারসহ যাবতীয় প্রয়োজনকে ভালোবাসার সাথে পূরণ করেছেন। এমনকি নিজেদের ঘরবাড়ী, জায়গা-জমি, সহায়-সম্পত্তি অর্ধহারে তাদের মধ্যে বন্টন করে দিয়ে মদীনায় তাদেরকে সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছেন। অসাধারণ, দরদভরা এই উদ্যোগে খুশি হয়ে নবীজী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য মাগফেরাত ও ক্ষমার দুয়া করেছেন। মহান আল্লাহ তাদের উপর স¯‘ষ্ট হয়েছেন। সুতরাং আনসারী সাহাবীদের এই চেতনাকে বাস্তবায়ন, তাদের এই আদর্শকে প্রতিফলন ও লালন করার মানসেই গঠন করা হয়েছে ‘আনসার পরিষদ’। আনসার সাহাবাদের বরকতময় মহান জীবন লাভের আশায় প্রতিমাসে মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ে ১ বস্তা বার্ষিক ১২ বস্তা চাল বা উহার সমপরিমান মূল্য দান করে আপনিও হতে পারেন এই পরিষদের একজন ভাগ্যবান সদস্য।

সদস্য আবেদন
সদস্য আবেদন
আপনি যদি সদস্য হতে ইচ্ছুক হন, তাহলে নিচের ফরমটি পূরণ করুন।
Scroll to Top